কাঁচা শশা যারা ভালোবাসেন না তাদের জন্যে রইল আজকের এই রেসিপি
দি নিউজ লায়নঃ
উপকরণ:
চারটি শশা
এক বাটি দই,
দুই-তিন চামচ মৌরি,
এক কাপ জল
এক চামচ পাতিলেবুর রস।
প্রণালী:
শশার খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে পেস্ট বানান। এরপর তাতে মেশান দই, মৌরি, জল ও লেবুর রস। আবার একবার সবটা নিয়ে ব্লেন্ড করুন। মিশ্রণটি খুব ঘন হয়ে গেলে পাতলা করতে আবার একটু জল নিতে পারেন।
ব্রাউন ব্রেড দুটো স্লাইস নিয়ে দুটোরই দুইপাশ কেটে রাখুন ছুরি দিয়ে। সামান্য অলিভ অয়েল ঢালুন প্যানে। এতে এবার ভেজে নিন পাউরুটির দুটি টুকরো। এটি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে উপরে ঢেলে দিন শশার স্যুপটি। এর সঙ্গে আর অন্য কিছু লাগবে না। সঙ্গে পেঁয়াজ বা টম্যাটো রাখতে পারেন সাজানোর জন্যে।

Post a Comment